শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক জনজীবনে অভিশাপ হয়ে দাড়িয়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনা সাতক্ষীরা হাইওয়ে এখন এ অঞ্চলের জনজীবনে মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। প্রতি কিলোমিটার ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নির্মাণের একবছরেই ভাঙা শুরু, দুই বছরে গর্ত, তিন বছরে খানাখন্দ, চার বছরে কর্দমাক্ত,

প্রায় প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, প্রাণহানি ঘটছে, উপায় নেই, এভাবেই চলতে হচ্ছে।
ডুমুরিয়ার একজন গুনি মানুষ হারুন-অর-রশীদ খান বলেন, তবে আর কতো দিন?
খুলনা সাতক্ষীরা মহাসড়কটি দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষ আছে কী?
জিরো পয়েন্টের কাছাকাছি রাস্তার কোনো নমূনা নেই, বলা যায় চাষ করা ফসলের ক্ষেত। বৃষ্টির পানি জমে রাস্তা যেনো খালে পরিনত হয়েছে। রাস্তার অসংখ্য স্থান ভাঙাচোরা, গর্ত, ডোবা কাদায় ভরা। এছাড়া জিরো পয়েন্ট থেকে চুকনগর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রাস্তার অসংখ্য স্থানে ভাঙাচোরা, খানাখন্দ, কাদা পানি ইত্যাদি নিয়ে চলছে বহুদিন, তবুও মেরামতের উদ্যোগ নেই। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই যানবাহন চলছে। ভাঙাচোরা রাস্তার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনায় যাত্রীরা প্রাণ হারাচ্ছেন। অথচ কর্তৃপক্ষের টনক নড়ছে না। এর থেকে পরিত্রাণের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। যা অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক বটে
বুঝলাম বিগত ফেসিস্ট আমলে দুর্নীতির মহাযজ্ঞে এসব হয়েছে। তা এখনকার স্বপ্নময় সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর আগে দয়া করে আমাদের এই গলার কাটা খুলনা-সাতক্ষিরা সড়কটি চলাচলের উপযোগী করে দিচ্ছেন না কেন? এক বছর পার হয়ে গেলো এখন তো আর কোমরে কুলোচ্ছে না।
জিরোপয়েন্ট সংলগ্ন সড়কের অবস্থা দেখলে বর্তমান দেশের অবস্থায় অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। নিকট ভবিষ্যতে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিনা তা বোঝা মুশকিল।
কেউ কি আছেন? যারা নিজেদের কর্তৃপক্ষ ভাবেন, তারা কি একটু চোখ মেলে তাকাবেন? প্রতিনিয়ত জনদুর্ভোগ আর প্রাণহানি থেকে বাচাতে দয়া করে এগিয়ে আসুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews