বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

বেনাপোলে RAB-6 এর অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল :যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযান চালিয়ে ৮৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৮ আগস্ট) গভির রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস দল মানকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় কৌশলে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো বস্তা থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ এর একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কোটি টাকার সমান।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে র‌্যাবের সাম্প্রতিক এসব অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews