সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন খুলনা, নারী বিভাগে ঝিনাইদহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে
 যশোর অফিস : জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে, খুলনা জেলা দল। রানার্সআপ হয়েছে সাতক্ষীরা জেলা। বৃহস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৯ পয়েন্ট। প্রথমার্ধে ১৯-১০ পয়েন্টে এগিয়ে থাকা খুলনা জয় পায় ৪১-২২ পয়েন্টে। একই মাঠে নারী বিভাগে শিরোপা জিতেছে ঝিনাইদহ জেলা। তারা ২৪-১৮ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল সুযোগ করেছে নিয়েছে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১৫টি জেলা অংশ গ্রহন করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেরা ক্যাচার হয়েছেন খুলনার আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ ও সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার হয়েছেন নড়াইলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহের রুনা খাতুন ও সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের ইভা। খেলা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সদস্য নিবাস হালদার, সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাহাতাব নাসির পলাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews