রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে রেলওয়ে স্টেশনে সংঘর্ষে পৃথক দুই মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর রেলওয়ে স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বিশেষ বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনা ও যশোরে পৃথক দুটি মামলা হয়েছে।
১৬ আগস্ট রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ বাহিনীর এক দম্পতির কেবিনে ভুল করে ঢুকে পড়েন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির পর যশোর স্টেশনে নেমে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
১৮ আগস্ট বিশেষ বাহিনীর এক নারী কর্মকর্তা খুলনা জিআরপি থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। পরে ২১ আগস্ট উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব যশোর আদালতে বিশেষ বাহিনীর এক দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুটি মামলাই আদালত এজাহার হিসেবে গ্রহণ করেছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews