সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার

লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন হত্যা রহস্য উদঘাটন: শাহাদত গ্রেপ্তার যশোর পিবিআই’র হাতে

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরের সদস্যরা। একইসঙ্গে মামলার প্রধান আসামি শাহাদত হোসেন (১৯)কে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

পিবিআই যশোর পুলিশ সুপার রেশমা শারমিন জানান,লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে ভ্যানচালক সুমন মোল্লা গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবারের কথা জানালেও রাতে আর ফেরেনি। পরদিন তার ভ্যান গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুর বাজারে পড়ে থাকতে দেখা যায়। তবে সুমনের কোনো খোঁজ মেলেনি। পরে ২২ আগস্ট তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার ওয়াফদা খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় পিবিআই যশোর।
পিবিআইয়ের তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্তে এক পর্যায়ে ২৭ আগস্ট ভোররাতে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
যশোর পিবিআই জানায়, টাকার প্রয়োজন হওয়ায় শাহাদত ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন সে সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় ভ্যানটি গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পিবিআই যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews