রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, দুই টি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে। আজ মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁঞা জানান, গোপন‌ সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম যশোর ঝিনাইদহ মহাসড়কের চাঁচড়া বিএডিসি অফিসের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে তারা। এরপর চালক ফরহাদ ও তার সঙ্গী সাকিবকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন।
ওসি মঞ্জুরুল হক ভুঁঞা আরো জানান, আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ বেনাপোল থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews