1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

ফুলবাড়ি অভ্যুত্থান দিবসে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : ফুলবাড়ি অভ্যুত্থানের শহীদদের স্মরণে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগ (বিকমল) জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিকমল জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান। তিনি বলেন, “২০০৬ সালের ফুলবাড়ি অভ্যুত্থানে কৃষক-শ্রমিক জনতার রক্তে হাত রাঙানো মাহমুদুর রহমান ও চারদলীয় জোট সরকার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছিল। এশিয়া এনার্জির সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি; বরং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও ফসলি জমি ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। জনতার প্রতিবাদে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়, অসংখ্য মানুষ আহত হয়। শহীদদের রক্তের বিনিময়ে যে ৬ দফা চুক্তি হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, “পরবর্তীতে ক্ষমতায় আসা সরকারও সেই চুক্তি বাতিল করেনি, বরং কৃষক-শ্রমিক জনতার স্বার্থ উপেক্ষা করেছে।”
সমাবেশে কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু শপথ বাক্য পাঠ করান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট