বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে গাঁজাসহ কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাক স্মিথ) হিসেবে কর্মরত আব্দুস শুকুর (৩৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, কারাগার অভ্যন্তরে গাঁজা নিয়ে যাওয়ার অভিযোগে আজ সোমবার (২৫ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।

আটক আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটক গ্রামের সহিমুদ্দিনের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম জানান, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আব্দুস শুকুর কারাগারে প্রবেশের উদ্দেশ্যে ফটকে আসেন। এসময় নিয়ম অনুযায়ী দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম। এসময় তার ডান বগল থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর কারাকর্তৃপক্ষ তাকে কোতয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews