বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর অভয়নগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৫ জন কারাগারে

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোরের অভয়নগরের একটি নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৫ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তাদের মধ্যে ১৪ জন আদালতে আত্মসমর্পণ করেছেন এবং অপর একজনকে অভয়নগর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে। পরে বিচারক ১৫ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন, অভয়নগরের জিয়াভাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম, মাগুরার রুহুল আমিন, একই গ্রামের বাচ্চু বিশ্বাস, বনগ্রামের মুরাদ, একই গ্রামের আফজাল হোসেন, জিয়াভাঙ্গার ফিরোজ উদ্দিন, আমভাঙ্গার রাশেদ, ধোপাধীর নাহিদ হাসান, চলিশিয়া গ্রামের শাকিল, ধোপাধীর জহির, মাগুরার ইকবাল হোসেন, জিয়াভাঙ্গার জাহাঙ্গীর বিশ্বাস, ধোপাধীর আশিক এবং একই গ্রামের ইকবাল। এছাড়া পুলিশ একই মামলার বনগ্রাম স্কুলপাড়ার রাজিব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।
মামলার সূত্রে জানা যায়, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মেদ গত ১৬ আগস্ট অভয়নগর থানায় ৩০ জনের বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ১৫ আগস্ট রাতে আসামিরা ধোপাধী দক্ষিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই ১৫ জন। রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews