বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে বিজিবি হাতে ৫ পিস স্বর্ণের বারসহ এক  চোরাকারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক: যশোরের ৪৯ বিজিবি’ যশোর ব্যাটেলিয়ানের সদস্যরা বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। আজ (২১ আগস্ট) সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকা থেকে রুবেল নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।এসময় তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, যার ওজন ৫৮৫ গ্রাম,১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনা ও মোবাইল মোবাইল ফোন ও নগদ টাকা যশোর যশোর কোতোয়ালি মডেল থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews