মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোর শার্শা সীমান্তে ভারতে যাওয়ার সময় আটক ৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে সাতজন নারী-পুরুষ এবং একজন দালাল রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং দালাল হাবিবুর রহমান (৩৩)। এঁরা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গত বুধবার রাত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার ২১ বিজিবির গোগা ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা গ্রামের সালামের মোড়ে অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। দালাল হাবিবুর রহমান সীমান্ত এলাকা পর্যন্ত তাঁদের নিজস্ব অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী মানুষকেও নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে।
আটক ব্যক্তিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews