শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর বড় বলিয়াডাঙ্গায় মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাকিব হোসেন তুরফান এ অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হল সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আফছার আলী দফাদারের তিন ছেলে খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মৃত আফছার আছার আলী দফাদের ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে রাকিব হোসেনের। এ জের ধরে সোমবার সন্ধ্যায় খায়রুল, সাইফুল ও আনোয়ার বাড়িতে চাওয় হয়। এরপর তারা উঠানে রাখা রাকিবের পালসার মোটরসাইকেলটি ঠেলে পাশের মেহগনি বাগানে নিয়ে পেট্টোল দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওই তিন ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই তানিম হাসানের উপর। গতকাল সন্ধা পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করিনি পুলিশ। ফলে তারা ফের হুমকি দিচ্ছে ক্ষতিগ্রস্থ রাকিব হাসনকে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম হাসান জানিয়েছেন, অভিযোগের কপি রাতে হাতে পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews