বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ ড. সাইফুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বুধবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যবিপ্রবি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক এবং ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews