বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

শার্শায় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোরঃ শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু ও মোঃ সালাউদ্দিন হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা।

শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ খান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন ও সদস্য সচিব মোঃ বদিউজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews