বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

যশোর থেকে চুরি হওয়া ইজিবাইক কেশবপুর থেকে উদ্ধার,চোর আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি ইজিবাইক কেশবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির সাথে জড়িত আমানুল্লাহ সাগর ওরফে রনিকে (২৮) আটক করা হয়েছে। সাগর খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা গ্রামের গোলদার পাড়ার শাহাবুদ্দিন গোলদগারের ছেলে।
যশোরের ডিবি পুলিশ জানিয়েছে, কিসমত নওয়াপাড়ার আব্দুল হালিমের ১০টি ইজিবাইক আছে। তিনি সে গুলো ভাড়ায় দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১১ আগস্ট সকাল ৮টার দিকে গ্যারেজে যায় সাগর। সেখানে তার চালক নয়নের কাছ থেকে একটি ইজিবাইক নেয় সাগর। কথা থাকে বেলা ২টার সময় গ্যারেজে বাইকটি জমা দেবে। কিন্তু সেদিন সে ফিরে আসেনি। ইজিবাইকটি কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
পুলিশ ওই মামলার সূত্রে সাগরকে খুঁজতে থাকে। পরে শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে কেশবপুর বাজার থেকে ইজিবাইকসহ সাগরকে আটক করাহয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews