রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোর কেশবপুরে যুবককে শ্বাসরোধে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে তারেক সরদার (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড়ে একটি ওলক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সিম তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা জোহর আলী লাশটি দেখতে পান এবং চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে শনাক্ত করেন। নিহত তারেক গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে স্ত্রীসহ বসবাস করতেন এবং টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান,বুধবার বিকেলে (১৩ আগস্ট) তারেক বাড়ি থেকে টাকা আনতে যাবেন বলে বের হন, কিন্তু আর ফেরেননি। তার মোবাইল ফোনটিও বাড়িতে ছিল। সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।
পুলিশ জানায়, লাশের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ে থেঁতলানো জখমের চিহ্ন, বাম কান দিয়ে রক্ত এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। গলায় রশি দিয়ে শ্বাসরোধের দাগও পাওয়া গেছে। কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews