বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ভ্যান ও ফোন লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং জনৈক মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে পতিত জমিতে জিকে গাছের সঙ্গে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের পরিহিত স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews