বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বেনাপোল পুটখালী সীমান্তে ১টি পিস্তল ,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বেনাপোল পুটখালী সীমান্তে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম(৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

(৮ আগস্ট শুক্রবার) রাত ৯ টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে বিদেশি একটি পিস্তল,২ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটক আসমী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলাম (৪০),পিতা আতিয়ার রহমান বাবু, গ্রামঃ পুটখালী উত্তর পাড়া, পোস্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্র ও গুলি সহ আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews