বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ও শীর্ষক আলোচনা সভার আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

যশোরে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ও শীর্ষক আলোচনা সভার আয়োজন

নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর উদ্যোগে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে (৪ আগস্ট ২০২৫) তারিখ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উদ্যোগে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ‘মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান, অধ্যক্ষ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন মাদকের কুফল, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় সম্পর্কে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানের পূর্বে মাদকবিরোধী র‌্যালী এবং অনুষ্ঠানে মাদকবিরোধী প্রামাণ্য চিত্র দেখানো ও শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রীতি উপহার হিসেবে মাদকবিরোধী স্লোগান সম্বলিত কলম, খাতা, স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews