রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, “উচ্চশিক্ষা অর্জন আমাদের প্রতিষ্ঠান ও দেশকে সমৃদ্ধ করে। শিক্ষার্থীরা বিশ্ব দরবারে যবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যবিপ্রবিতে এই প্রথম বিদেশগামী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews