বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

ঝিকরগাছায় হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি:  যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মোছাঃ শারমিন (২৫) নামের এক গৃহবধূ হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শারমিনের স্বামী বাবু হোসেন মালয়েশিয়ায় প্রবাসে রয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন শারমিন। পরে তার পিতা মো. আব্দুল কাদের তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।

সেই রাতেই পরিবারের অজান্তে শারমিন বিষাক্ত তরল হারপিক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মরদেহটি যশোর সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews