রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

চিত্রা নদী ও বিলগুলোতে মাছের পোনা অবমুক্ত করল ‘মাতৃভূমি’ সামাজিক সংগঠন

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
যশোর অফিস :সামাজিক সংগঠন ‘মাতৃভূমি’র উদ্যোগে যশোরের বাঘারপাড়ার চিত্রা নদী, থানা পুকুর, ভোগের বিল ও মানুষমারার বিলে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সংগঠনটির পরিচালনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয় সিহাবুর রহমানের নেতৃত্বে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, শ্রমিক দলের পৌরসভা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং থানা প্রশাসনের সদস্যগণ।
উক্ত কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের পুনরুজ্জীবন ও স্থানীয় জনগণের আর্থিক উন্নয়নের আশা প্রকাশ করেন আয়োজকরা।এ উদ্যোগের জন্য ‘মাতৃভূমি’ সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews