শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ভাটা শ্রমিক ধর্ষণ: দুই যুবকের বিরুদ্ধে চার্জশিট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আকরাম হোসেন এবং অসিম সরদারের ছেলে রাব্বি হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল চার্জশিটটি আদালতে দাখিল করেছেন।
পুলিশ ও মামলার সূত্র জানায়, বাগেরহাট এলাকার একটি ইটভাটায় প্রায় পাঁচ মাস ধরে কাজ করছিলেন ওই নারী শ্রমিক। ভাটার পাশের একটি কুঁড়েঘরে স্বামী ও সন্তানসহ বসবাস করতেন তিনি। অভিযুক্ত আকরাম ওই এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত এবং রাব্বি একই ভাটায় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
গত ২৫ এপ্রিল ভোরে কাজ শেষে পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে তাকে জাপটে ধরে মুখ চেপে ধরে ভাটার পটের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রাব্বি হোসেন তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগী নারী বিষয়টি স্বামী ও ইটভাটা মালিককে জানান। পরদিন থানায় মামলা করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, আকরাম মাদকাসক্ত এবং আগে থেকেই ওই নারীর ক্ষতি করার চেষ্টা করছিলেন। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থেকে তিনি ধর্ষণ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকেই আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews