রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে আনিসুর রহমান লিটনের সংবর্ধনা, পরিবহন খাতে ঐক্যের আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

শহিদ জয়: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আনিসুর রহমান লিটনকে সংবর্ধনা দিয়েছে যশোর মিনিবাস ও মালবাস মালিক সমিতি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয় ,বৃহস্পতিবার সকালে বকচরস্থ সমিতি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম আলী পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান লিটন বলেন, “পরিবহন খাতের উন্নয়নে মালিক, শ্রমিক ও যাত্রী—এই তিন পক্ষের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে আমাদের সক্রিয় থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রতিবন্ধকতা আমাদের রুখতে পারবে না। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আনিসুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews