মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

যশোর অফিস: বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বক্তারা বলেছেন, মানব পাচারকারীরা সংখ্যায় কম হলেও সংগঠিত। পক্ষান্তরে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উদাসিন। সে কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মানব পাচার করতে হলে সাধারণ মানুষকেও সুসংগঠিত হতে হবে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩০ জুলাই) যশোরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।
‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্যে সকালে যশোর কালেক্টরেট চত্বরে সমবেত হন বিভিন্ন মানবাধিকার ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম প্রদত্ত সাদা গেঞ্জি ও লাল গামছা শরীরে জড়িয়ে চত্বর থেকে বের হওয়া র‌্যালিতে অংশগ্রহণ করেন।
রাইটস যশোর আয়োজিত এই র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাইটস যশোর কার্যালয়ে শেষ হয়। এখানে সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বক্তৃতা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর কনসালটেন্ট আরিফুজ্জামান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের পরিচালক প্রদীপ দত্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরোয়ার হোসেন, বাংলাদেশ দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার এস এম আব্দুল্লাহ, কেএমএসএস এর প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা, রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল, ব্র্যাক এর ম্যানেজার (মাইগ্রেশন) রবিউল ইসলাম রুবেল এবং প্রাইড এর উজ্জ্বল বালা।
বক্তারা বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সহযোগিতা, সচেতনতা ও দক্ষতার ভিত্তিতে। যার যেখানে সক্ষমতা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। কারণ সরকারের একার পক্ষে বৈশ্বিক এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য প্রয়োজন জিও-এনজিও সমন্বয়।
বক্তারা সরকারকে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসকে দেশব্যাপী সাড়ম্বরে পালনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এতে সাধারণ মানুষ যারা দালালের খপ্পরে পড়ে চাকরির প্রলোভনে পড়ে বিদেশে যেয়ে পাচার হচ্ছে তারা সচেতন হতে পারবেন, সাবধান হতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews