বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অস্ত্রশস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৩০ মে, রাত সাড়ে ৩টার দিকে, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে। ডাকাতির প্রস্তুতিকালে সেখানে একত্রিত ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি নীল-হলুদ রঙের FOTON মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালায়।
২৫ জুলাই ভোররাতে প্রথমে মোঃ শাহিন বিশ্বাস (৩২) কে রাজবাড়ীর কালুখালী থানার মহেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ওই দিনই সকালে হামিদুল ইসলাম (২৯) ও বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম (২৪)কে সাভার মডেল থানার রাজাশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঘটনার দিন ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।
গ্রেফতারকৃতরা হচ্ছে রাজবাড়ী জেলার কালুলখালী থানার মহেন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৩২), ঝড়ু বিশ্বাসের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৯), ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার দখলপুর গ্রামের মোকসেদ মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৪)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান,
চক্রটির বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews