রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মাগুরায় মসজিদের উন্নয়ন মুলক কাজে বাধা ও ২ লাখ টাকার অনুদান প্রদান বন্ধের অভিযোগ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন মুলক কাজে উপদেষ্টা মহদয় কর্তৃক বরাদ্দকৃত ২ লাখ টাকা অনুদান প্রদানে বাধা দিয়েছে স্থানীয় কুচক্রী মহলের বেশ কয়েকজন লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায় মধুখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রায় জন্মলগ্ন থেকেই দীর্ঘদিন যাবত মসজিদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছেন মোঃ বাবর আলীর সভাপতিত্বে মসজিদের সাধারন সম্পাদক মোঃ মহর আলী। কিন্তু এই কুচক্রী মহল যখন দেখে উপদেষ্টা মহদয়ের একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় এই অনুদান চলে আসতেছে, তখন এরা নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য, মোঃ সেলিম মন্ডল, মোঃ আবু হানিফ, মোঃ হাফিজার রহমান ও মোঃ মুঞ্জুর আলি, এই চার সদস্যের একটা নতুন কমিটি গঠন করে মুঞ্জুর আলিকে সভাপতি ও আবু হানিফ কে সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক এ একাউন্ট করে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বরাবর অনুদান প্রদান বন্ধ করার জন্য দরখাস্ত দেন।

তথ্য সুত্রে জানা যায় মসজিদটির জায়গা ও জমি সভাপতি মোঃ বাবর আলী দের, মোঃ বাবর আলী বলেন এতদিন ধরে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছি এখন কেন আমরা অনুদানের টাকা লোপাটের চিন্তা মাথায় নিবো। তবে পূর্বের কমিটি ও স্থানীয়দের মতে যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ সেহেতু এখানে ক্ষমতার লোভে উন্নয়ন মুলক কাজে বাধা না দেওয়াই উচিত হবে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews