বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলা প্রধান আসামি পিন্টুর আত্মসমর্পণ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা: শিল্প শহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি পিন্টু বিশ্বাস বুধবার আদালতে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী পিন্টু বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের মৃত বিরেশ্বর বিশ্বাসের ছেলে।
দুই মাস আত্মগোপনে থেকে এদিন তিনি আদালতে জামিনের আবেদন করেন। তবে অভয়নগর আমলী আদালতের বিচারক জোবাইদা রওশন আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২২ মে সন্ধ্যায় ডহর মশিয়াহাটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীরা কৃষকদল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুজ্জামান টুলু ১১ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews