1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে বাসের চাকার নিচে পড়ে স্কুলছাত্রী ছিন্নভিন্ন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে যাত্রীবাহী লোকাল বাসের চাকার নিচে পড়ে মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। বুধবার সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,প্রতিনিদের মতো স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাসস্টপেজে দাঁড়িয়ে ছিলেন মারিয়া। যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৯টার পরপরই কোদালিয়া বাজারে এসে থামে। এ সময় মারিয়া বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়। এতে মারিয়ার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বেলা ১২টার দিকে আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে খাজুরা বাজার বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে কোতয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থলে এসে দ্রুত সময়ে বাস চালক ও হেলপারকে আটক করার কথা জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যশোর-মাগুরা রুটের লোকাল বাসের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে টিকিট বিক্রিতে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। চালকরা যশোর থেকে হুদার মোড় পার হয়ে দ্রুতগতিতে খাজুরা বাজার পর্যন্ত বাস চালান এবং হেলপাররা তাড়াহুড়ো করে যাত্রী তোলেন। শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের জীবনের দাম নেই তাদের কাছে। প্রশাসন শিক্ষার্থীদের দেয়া আশ্বাস পূরণ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।

খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।

এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

এদিকে, বেলা তিনটার দিকে আহত শিক্ষার্থীর সাথে থাকা ওই স্কুলের শিক্ষক জামাল হোসেন বলেন, আমরা এখন ঢাকার যাত্রাবাড়ী পৌঁছেছি। মেয়েটির অক্সিজেন ও রক্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট