বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসককে জেলও অর্থদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার চৌগাছা উপজেলায় এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

যশোরের চৌগাছা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার মোঃ জহির রায়হানকে (৩৭) নামে এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসককে ১ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 চৌগাছা পৌরসভার কুঠিপাড়া মোড়ে “রায়হান হোমিও হল” নামক চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই যশোরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও আরএমও ইসরাত জাহান।
জানা যায়, ভুয়া চিকিৎসক শার্শা উপজেলার সম্বন্ধকাঠি গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে জহির রায়হান, নামমাত্র প্যারামেডিকেল কোর্সের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেম্বার পরিচালনা করে আসছিলেন। শুধু চৌগাছায় নয়, ঝিকরগাছার গদখালী, কাগজপুর, কাজিরহাট ও বালুন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন নামে চেম্বার চালু ছিল তার।
বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩ এর ৩৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews