বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর জিআরপি ফাঁড়িতে ব্যক্তি আটক রেখে টাকা আদায় মারপিটের শিকার কনস্টেবল রাজিব ক্লোজড

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: যশোর রেলস্টেশনের জিআরপি ফাঁড়িতে এক ব্যক্তিকে আটক রেখে জোরপূর্বক চার হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে রেলওয়ের গোয়েন্দা শাখার (আরএসবি) কনস্টেবল রাজিব হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে খুলনায় ক্লোজড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দুপুরে। অভিযোগকারী রাশেদ বিশ্বাস যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, রাজিব তাকে রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান এবং মাদক ব্যবসার অভিযোগে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চার হাজার টাকা আদায় করেন।

পরবর্তীতে এই খবর রাজিবের পরিচিত কয়েকজনের কাছে পৌঁছালে তারা চাঁচড়া রায়পাড়া থেকে ফাঁড়িতে গিয়ে রাজিবকে মারধর করে। ঘটনার খবর পেয়ে রাশেদ বিশ্বাস খুলনার আরএসবি ইনচার্জ এসআই আব্দুল আওয়ালের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কনস্টেবল রাজিবকে ক্লোজড করা হয়।

ঘটনার বিষয়ে জিআরপি যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘটেছে, ফাঁড়ির ভেতরে নয়। অভিযুক্ত কনস্টেবল রাজিবের বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ ছিল। তিনি আরও জানান, ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews