বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগা ছায় মটরসাইকেল দুর্ঘটনায় নাঈম হোসেন (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চৌগাছার মির্জাপুর-কান্দি সড়কে মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন মির্জাপুর গ্রামের মফিজুর
রহমানের ছেলে।
নিহতের দুলাভাই মিলন হোসেন জানান, শনিবার বিকেলে নাঈম তাদের পালসার মটরসাইকেল নিয়ে পাশের গ্রাম কান্দি যায়। সেখান থেকে বাড়িতে আসার সময় পথিমধ্যে একটি পিকআপ ভ্যানের সাথে মটরসাইকেলের ধাক্কা
লাগে।
এতে মটরসাইকেল ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় এবং নাঈম মারাত্মক আহত হয়। দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল পরে যশোরে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করেন।
ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews