1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রোববার পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।”
অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের টি এস আইয়ূব, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
জেলা বিএনপির তথ্য অনুযায়ী, যশোর পৌর উদ্যানে সদর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগরের ২২ জন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট