রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ,ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি , ভাইবোনছড়া ইউনিয়নের বাঙ্গালী কর্তৃক এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে

খাগড়াছড়ি , ভাইবোনছড়া ইউনিয়নের স্কুল পড়ুয়া ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। (১৭ জুলাই ২০২৫) তারিখ বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজের ব্যানারে ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পানছড়ি-খাগড়াছড়ি সড়কের ভাইবোনছড়া থেকে দেওয়ানপাড়া ঘুরে এসে আইডিয়াল স্কুলের সামনে শেষ হয়। মিছিল চলাকালে প্রায় দুই ঘণ্টা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সাথে বৈঠক করেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম।

এসময় ৫ নং ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা, ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী বাচ্চুু, এস আই খোরশেদ আলম, গণমাধ্যম কর্মী, হলাপ্রু মারমা, প্রশান্ত কুমার ত্রিপুরাসহ অনেকেই উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews