বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল দাওয়াতি মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় দাওয়াতী মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বাদ আছর মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিভিন্ন ধরনের ফেসটুন, প্লাকার্ড ও কালেমা খচিত ব্যানার শোভা পাচ্ছিল মিছিলে। পরে ভেড়ামারা বাসষ্টান্ডে সমাবেশ করে সংগঠনটি। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন’র সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক তারিক আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বাংলার মানুষ মুক্ত হয়। নতুন স্বাধীনতা লাভ করে। দীর্ঘ সময় পর নব্য ফ্যাসিষ্টদের সহযোগিতায় আবারো ফ্যাসিষ্টরা ফিরে আসার চেষ্টা করছে। জুলাই সনদ সংবিধানে এখনো সংযুক্ত হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিফলে যাবে হাজার হাজার মেধাবী সন্তানদের জীবন দেওয়া। তিনি বলেন, আগামী ১৯ জুলাই ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কে সামনে নিয়ে জামায়াত ইসলাম ঢাকায় জাতীয় সমাবেশ আহবান করেছে। সমাবেশে যোগ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews