1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

জাতীয় সমাবেশ সফল করতে যশোরে জামায়াতের স্বাগত মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যশোর সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে এবং খাদ্য, কর্মসংস্থান, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে যশোর শহর জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিভিল কোর্ট মোড় থেকে শুরু হয়। মিছিল শুরুর পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি জাতীয় নির্বাচন। এ লক্ষ্যেই ১৯ জুলাইয়ের সমাবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নয়, রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। খাদ্য, চিকিৎসা, চাকরি—সব কিছুতেই মানুষ আজ বঞ্চিত। এই দুঃশাসনের অবসান ও একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি।

সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমির অধ্যাপক শামসুজ্জামান। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত সর্বদা প্রস্তুত। আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য শান্তিপূর্ণ গণআন্দোলনের বিকল্প নেই।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকার সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি রেজাউল করিম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, জামায়াতের যশোর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর ও সদর নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।
পরিশেষে নেতৃবৃন্দ সমাবেশকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট