1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

অবশেষে বেনাপোল রেলওয়ের কালভার্ড এর নীচে মাটি কেটে স্থল বন্দর পানি অপসারন করার কাজ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : অবশেষে স্থল বন্দর বেনাপোল ও কাস্টমস হাউস এর দেড় সপ্তাহ জলাবদ্ধতার পানি নিস্কাশনের সু-ব্যবস্থার দায়িত্ব নিল বেনাপোল পৌরসভা।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন পৌর কর্মীদের নিয়ে পানি নিস্কাশন করতে দেখা যায় ছোট আচড়া রেল লাইনের কালভার্ট এর নীচের মাটি কেটে।

এর আগে গত ৯ জুলাই বেনাপোল পৌর প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসন ৬ সদস্যর একটি পানি নিস্কাশন কমিটি গঠন করেন। যার সভাপতি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী শওকাত সেতু। কিন্তু আজ অবধি পানি অপসারন না হওয়ায় পৌর কর্তৃপক্ষ তাদের শ্রমিক এনে পানি অপসারন এর ব্যবস্থা করতে দেখা যায়।

বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া কাস্টমস হাউজের পিছনে রেল এর লাইন মেরামত এর সময় একটি ব্রীজ মাটি ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে বন্দর ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সরকারী কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হয় । এবং আমদানিকৃত পণ্য খালাসে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

বেনাপোল পৌর সভার প্রধান প্রকৌশলী মোশরাফ হোসেন ও সহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন রেলওয়ের একটি কালভার্টে মাটি ভরাটে পানি আটকে যায়। এর কারনে বন্দর এলাকায় ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার নিজস্ব শ্রমিক দিয়ে কালভার্টের নীচে খনন করা হচ্ছে। এই কালভার্টের নীচে দিয়ে পানি ছোটআচড়া রেল লাইন এর নীচে দিয়ে পানি ভবেরবেড় দিয়ে বেরিয়ে যাবে।

তবে স্থানীয় গ্রামবাসি বলেন, এই পানি আসলে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। কারন পাশে বিলে পানি অনেক জমে গেছে। এ পানি বিলে ঢুকতে পারবে না। সব পানি গ্রামের মধ্যে প্রবেশ করবে। পানি নিস্কাশনের সঠিক পথ হচ্ছে হাকর নদীতে পানি দিতে হবে। এবং এর জন্য যশোর- বেনাপোল মহাসড়কের প্রধান সড়কের নীচে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে।

এ সমযয় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আকতারুজ্জামান আক্তার, বেনাপোল স্থলবন্দর এর উপ পরিচালক ( ট্রাফিক) মোঃ মামুন কবীর তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ চাঁদ আহমেদ, বন্দর ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ৯২৫ হ্যান্ডেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট