বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

মনিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তাক্ত হামলা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে এক স্বামী-স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল মান্নান (৫৭) ও তাঁর স্ত্রী ফুলি (৪৫)। তাদের বাড়ি মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং তার স্ত্রী ফুলি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় রেফার করার প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আব্দুল মান্নান ও তার আপন ছোট ভাই আব্দুল হান্নানের মধ্যে। শনিবার দুপুরে আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রহমতুল্লাহ (১৮) পূর্বপরিকল্পিতভাবে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলির ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews