বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের দেশি-বিদেশী ৪৫ জন ছাত্রী চিকিৎসক হলেন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের দেশি-বিদেশী ৪৫ জন ছাত্রী চিকিৎসক হবার গৌরব অর্জন করলেন। এই ছাত্রীরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক (নভেম্বর ২০২৪) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের অনুষ্ঠিত এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এতে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ৯ম ব্যাচের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫জন কৃতকার্য হয়েছেন। এদের মধ্যে নয় জন রয়েছেন ভারতীয়। যারা কাশ্মীর, রাজস্থান, অন্ধ্র প্রবেশ ও চেন্নাই প্রদেশ থেকে এমবিবিএস পড়তে এসেছেন। পাশের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। পাশের হারের দিক থেকে ২৪টি মেডিকেল কলেজের মধ্যে এই বেসরকারি মেডিকেল কলেজটির অবস্থান সপ্তম।
ফলাফলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিয়ম শৃংখলার মধ্যে থেকে ছাত্রীরা অধ্যয়ন করায় এই ফলাফল সম্ভব হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। এবারের ফলাফল অল্প সময়ে প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন ছাত্রীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews