রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল-বাস সংঘর্ষে ব্যবসায়ীর নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে
 যশোর অফিস :যশোরের মণিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দিকে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মণিরামপুর গাংরা গ্রামের ইসমাইল শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন আবু তাহের। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাসংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews