শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

অভয়নগরে এস্কেভেটরের আঘাতে পঙ্গু দিন মজুর আজও পায়নি কোন বিচার

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিএম শামসুর রহমান (জসিম) নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে পরিকল্পিতভাবে এস্কেভেটরের আঘাত দিয়ে পঙ্গু ও অসহায় দিন মজুর আক্তার মোড়ল(৩০) আজও পায়নি কোন বিচার। আক্তার উপজেলার লক্ষীপুর গ্রামের নিজাম মোড়লের ছেলে।

জানা গেছে, ভূক্তভোগী উপজেলার ভাঙ্গাগেটস্থ সাবিছা কোম্পানীর কয়লার ড্যাম্পে দৈনিক মজুর হিসাবে কাজ করত। নওয়াপাড়া গ্রামের ইদ্রিস সরদার(৬২) ১৪ এপ্রিল রবিবার ২০২৩ সালে পূর্ব শত্রুতার জেরে সাবিছা ড্যাম্পে কর্মরত এস্কেভেটর চালককে প্ররোচিত করে আক্তারকে ঐ মেশিন দিয়ে আঘাত করে আহত করে। ভারী মেশিনের আঘাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত ভুক্তভোগী দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তার দুইটি পা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। এ বিষয়ে কর্তৃপক্ষ কোন চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো হয়রানি করে।
দীর্ঘ ২ বছর রোগে ভোগার কারণে তার স্ত্রী ২ সন্তান ও তাকে ছেড়ে অন‍্যত্র বিবাহ করেছে। সন্তানদের মানুষ করাসহ তাদের লালন পালন করতে আক্তার কারো কাছে হাত না পেতে হুইল গাড়ির সাহায্যে ডাবসহ বিভিন্ন মৌসুমী ফল, পাপর ভাজা ইত‍্যাদি বিক্রি করে সংসার চালায়। বর্তমানে তার পিঠে ঘা ভরে যাওয়ায় কোন বেঁচাকেনা করতে পারছেনা। তার সুচিকিৎসা প্রয়োজন যা তার পরিবার পারছেনা।
ভুক্তভোগীর পিতা নিজাম বলেন, ইদ্রিস সরদার ষড়যন্ত্র করে আমার সন্তাসহ সমগ্র সংসারটাকে শেষ করে দিয়েছে। সমাজের নেতৃবৃন্দসহ পুলিশের কাছে অভিযোগ দিয়েছি, কোন লাভ হয়নি।
ইদ্রিস সরদার বলেন, নিজাম অহেতুক আমার নামে বদনাম দিচ্ছে।
অভিযোগের অগ্রগতি বিষয়ে তদন্ত র্কমর্কতা এসআই আফজাল বলনে, নিজাম মোড়ল ও ইদ্রিস সরদার উভয়ইে পরস্পরের নামে অভিযোগ করায় কয়েকজন তদন্ত কর্মকর্তা কাজ করছেন, তদন্তের কাজ চলমান আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews