রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মণিরামপুরে ৬ জন প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রতিবন্ধীদের জন্য প্রদানকৃত ৬জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না

‎সোমবার ৭ জুলাই মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটকে হুইলচেয়ার  বিতরণী সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মণিরামপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ তপু বিশ্বাস,পৌরসভার মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমূখ। শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণে আবেগ আপ্লুত হয়ে সোস্যাল মিডিয়াতে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে ধন্যবাদ জানিয়ে “এই বর্ষনমুখর দিনে বৃষ্টিতে ভিজে তারা এসেছিলো ছোট একটা চাওয়া নিয়ে, তাদের সেই চাওয়া পূরণ করতে পেরেছি,তার মাধ্যমে পাওয়া ৬ টি হুইল চেয়ার আজ হস্তান্তর করলাম” এই লেখাটি শেয়ার করেছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

‎মুঠোফোনে যোগাযোগ করলে,মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’কে মানবিক অফিসার আখ্যায়িত করে যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত হুইলচেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার যাচাই-বাছাইের মাধ্যমে এ সমস্ত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews