বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর শার্শার আওয়ামী লীগের (১১) নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় নাশকতা মামলায়, উপজেলার আওয়ামী লীগের (১১) নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন

সোমবার (৭জুলাই) তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন ও আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, একই গ্রামের আরাফাতের ছেলে শাহীন মেম্বার, জাফর, মৃত আফসারের ছেলে আইজুল, মহসিনের ছেলে স্বপন, সুবর্ণখালী গ্রামের আইজেল মোড়লের ছেলে শামসুর রহমান,  এবং উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আঃ অহেদের ছেলে মুরাদ হোসেন। যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শারীরিক পরিস্থিতি বিবেচনায় আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন এবং অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি নুর আলম পান্নু। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে ১৬ ডিসেম্বর  আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হন।  ওই সময় তারা নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিহত করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় সাকিব নামের একজনকে স্থানীয়রা আটক করে। ঘটনার পর দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা  করেন। মামলায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়। আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

 

 

 

 

 

 

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews