বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ বোচারাম প্রমাণিক (৪৮) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার আটক হয়েছে।

সে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ এলাকার গোষ্ঠ পরামানিকের ছেলে।

বৃহস্পতিবার (৩ই জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভ্যাহিকেল টার্মিনালের প্রধান গেটে WB25 F 4310 নাম্বারের ভারতীয় ওই ট্রাক ড্রাইভারের ব্যাগে তল্লাশি করে এসব পাসপোর্ট জব্দ করে বেনাপোল বন্দরে আনসার সদস্যরা।

ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

বেনাপোল আনসার ক্যাম্পের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী কিছু পাসপোর্ট নিয়া বন্দরের ভিতরে প্রবেশ করবে। এসময়ে আমি আমার আনসার সদস্যদের নিয়ে আগে থেকেই অবস্থান নেয় এবং বন্দরের কার্গ ভেহিকেল টার্মিনালে প্রধান দুইগেটে নিরাপত্তা জোরদার করি। কার্গো ভ্যাহিকেল টার্মিনালের প্রধান দুই গেটে প্রত্যেক ড্রাইভারের ব্যাগ তল্লাশি করি। রাত্র সাড়ে ৯ দিকে WB25 F 4310 নাম্বারের ট্রাকে ভারতীয় ড্রাইভার বোচারাম প্রমাণিকের ব্যাগে তল্লাশি করে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি পাসপোর্ট জব্দ করতে সক্ষম হই। এসব পাসপোর্টে জেলার বিভিন্ন এলাকার নাগরিকের নাম উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতারণার ফাঁদে ফেলে এসব নাগরিকদের রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে নিয়ে ইউক্রেন যুদ্ধে টেলে দেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews