রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

কেশবপুরের সাবেক পৌর মেয়রের বাড়িতে গিয়ে ধাওয়া, মারধর দিয়ে পুলিশে

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র-জনতা। একপর্যায়ে ছাত্র-জনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয় ছাত্র-জনতা তাঁকে ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। রফিকুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তাঁর বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরের দিকে তাঁর বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে ছাত্র-জনতা তাঁকে ধাওয়া দিলে একটি ডোবায় ঝাঁপ দেন রফিকুল। পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্র-জনতা সাবেক মেয়র রফিকুল ইসলামকে ঘিরে রাখে। তাঁর বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগের আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করত জামাল বাহিনী। সেই জামাল বাহিনীর পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews