বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ কারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সোহানাকে তারই আপন ফুফাতো ভাই নয়ন (১৯) কতৃক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যানারে সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন।

মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শিকার সোহানার পিতা আব্দুল জলিল বলেন, এই ঘটনার সাথে আমার পরিবারের আরও কেউ যদি জড়িত থাকে তবে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, মাস্টার মনিরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, বায়সা বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।

এসময় মাদরাসার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার জনগন, ব্যবসায়ী সহ ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews