বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানালেন  ছাত্রদল নেতা মাসুদ রানা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর থেকে:-

যশোরের কেশবপুরে একটি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। এতে আমি এবং আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত।”

সম্প্রতি কেশবপুর উপজেলার কেরামত আলী গাজী ঘের, সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলে ৩২৫ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়। মাসুদ রানা স্পষ্টভাবে জানান, “এই চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।”

তিনি বলেন, “আমি গত পাঁচ বছর ধরে অগ্রগতি ঋণদান সমবায় সমিতিতে ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। ঘটনার দিন, অর্থাৎ ২ জুন, আমি প্রতিদিনের মতোই বাসা থেকে অফিসে যাই এবং সারাদিন অফিসের কাজে নিয়োজিত ছিলাম।”

অগ্রগতি মণিরামপুর ব্রাঞ্চের ম্যানেজার শামসুর রহমান বলেন, “ঘটনার দিন মাসুদ রানা অফিসেই ছিলেন। দুপুরে আমরা একসাথে খাবারও খেয়েছি। মাসুদ একজন নিষ্ঠাবান কর্মচারী। গত পাঁচ বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

মাসুদ রানা অভিযোগ করেন, “কিছু স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। ঘটনার সময় আমি উপস্থিত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলার আসামী করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজ ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”

এ বিষয়ে তিনি অফিস কার্য দিবসে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews