
প্রেস বিজ্ঞপ্তি
যশোরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে তৃণমূল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের কালেক্টরেট ও কোর্ট চত্বরে এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এবং একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নিজামউদ্দিন অমিত নিজ হাতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল জাগপার নেতা ফরহাদ শেখ, রিফাত শেখ, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
খাবার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়বে