রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদ

নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২০২৮ মেয়াদে চেয়ারম্যান সুমন সরদার, মহাসচিব মীর দিনার হোসেন

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির কার্যক্রম পরিচালনায় এ কমিটি দায়িত্ব পালন করবে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হয়েছেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জি এম শহীদুল ইসলাম, খোসরুল আরুন নোমানী, আবু হামজা বাঁধন, মো. মিজানুর রহমান ও গোলাম রাব্বানী।

মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন। যুগ্ম মহাসচিব হয়েছেন মির্জা গালিব উজ্জ্বল, মুহাম্মদ জুবায়ের, শিহাব উদ্দিন রুবেল ও এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

এ ছাড়া কোষাধ্যক্ষ আজিজা নাজনীন, দপ্তর সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হাসান, শেখ শাহানুর রহমান বেলাল, মো. সবুজ মিয়া ও ইনামুল হক ছোটন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তৌহিদ সরোয়ার, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম খান, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়েনুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নাসিম রেজা, মো. রুহুল আমিন, রতন দে, কাকন সরকার, মো. আকিবুজ্জামিন, মো. শফিকুল ইসলাম স্বাধীন, রুস্তম আলী শায়র ও আবুল কালাম আজাদ সাইদ।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, শিগগিরই ঢাকায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায় এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।

কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews