রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোরের মণিরামপুরে অপ-সাংবাদিকতা প্রতিরোধে জনমত গড়ে তুলতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অভিযোগ করেছেন, মণিরামপুরসহ যশোরের সব উপজেলায় একটি চক্র সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী, হয়রানী, মাদক ব্যবসা, ব্যক্তিগত বিরোধে হস্তক্ষেপ, জেলা, উপজেলা, শহরতলী ও গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করে ভয়ভীতি, জীবননাশের হুমকি, ব্ল্যাকমেইলিং, বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানহানি, সরকারি-বেসরকারী অফিসে অপতৎপরতা, প্রতারণা, প্ররোচণা ও সাজানো নাটক উপস্থাপন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রশ্নের মুখে পড়েছে সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা। কলম যখন সত্যের বদলে স্বার্থের হাতিয়ার হওয়ার অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তখন সেই কলমের আড়ালের সত্য উন্মোচন করতে সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহৃবান জানিয়েছেন সচেতন মহল।

সাংবাদিক পরিচয়ে সকল চাঁদাবাজ ও প্রতারকদের প্রতিহত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী কর্মসূচিতে সাংবাদিক নামধারী প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি দেওয়া হবে জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন।
একই সময় মণিরামপুর বাজারের দোকানপাট, থানা ও পথচারীদের মধ্যে সাংবাদিক নামধারী প্রতারক চক্রকে প্রতিহিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন যশোরের তরুণ ছাত্রসমাজের ব্যানারে একটি প্রতিনিধিদল। যশোরের আট উপজেলায় গণআন্দোলন গড়ে তুলতে সাধারণ মানুষ ও মূলধারারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তারা।
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কম্পিউটার শিক্ষক সমিতির সম্পাদক শরিফুল ইসলাম, পূজা উগযাপন কল্যান ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর, সম্পাদক সন্তোষ রায়, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সম্পাদক কামরুজ্জামান। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল, যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews